সহপাঠীর সঙ্গে ছোট ভাইয়ের বিবাদ মেটাতে গিয়ে বড় ভাই খুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৬, ২২:৫৫আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ০০:০০

নিহত কলেজ ছাত্র মুন্না রাজধানীর তেজগাঁওয়ে ছোট ভাইয়ের সঙ্গে তার বন্ধুদের বিবাদ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন বড় ভাই কলেজছাত্র মো. রাকিবুল ইসলাম মুন্না (১৮)। বৃহস্পতিবার সন্ধ্যায় তেজগাঁও নাজনিন স্কুল অ্যান্ড কলেজ মাঠের কাছে এ ঘটনা ঘটে। নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের বন্ধু ও নাজনীন স্কুলের শিক্ষার্থীরা জানায়, নিহত মুন্না ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল থেকে এইচএসসি পাশ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছিল। তার ছোট ভাই রিয়াদ নাজনিন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী। তার সহপাঠী আকাশের সঙ্গে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই বিরোধ চলছিল। ছোট ভাইয়ের বিরোধ মিটমাট করার জন্য মুন্না একাই বৃহস্পতিবার বিকালে আকাশের সঙ্গে দেখা করতে যায়। এক পর্যায়ে আকাশসহ ৫-৬ জন রিয়াদের উপর চড়াও হয় এবং ছুরিকাঘাত করে।
পরে আহত অবস্থায় মুন্নার বন্ধুরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সন্ধ্যা ৭টায় চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে খুনের ঘটনার বিষয়টি অবহিত করা হয়েছে।

/এআইবি/আরজে/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের