তেজগাঁওয়ে গ্রেফতার সাত জেএমবি সদস্য রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৬, ১৯:১৬আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১৯:১৬

রাজধানীর তেজগাঁওয়ে আটক সাত জঙ্গি রাজধানীর তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার হওয়া ‘জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ’-এর (জেএমবি) সাত সদস্যকে ছয় দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম এ নির্দেশ দেন।

ডাকাতির অভিযোগে দায়ের করা মামলায় এদের আদালতে তোলা হয়। সেখানে প্রত্যেকের ১০দিন করে রিমান্ডের আবেদন করেন পুলিশের কাউন্টার টেরোরিজম এ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) উপ-পরিদর্শক সাইফুল ইসলাম। কিন্তু আদালত ছয় দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।  

আসামিরা হলেন- আবুল কাসেম ওরফে কাউসার ওরফে কাসু (২০), নাজমুল হাসান ওরফে নয়ন ওরফে নরেশ (২৩), রাশেদ (২৭), সেন্টু হাওলাদার ওরফে জাহিদ (২৬), আবুবক্কর সিদ্দিক ওরফে আকাশ ওরফে শুভ্র (২০), আবদুল বাসেদ (২২) ও জুয়েল সরকার ওরফে সৌরভ ওরফে সরকার (৩২)। সোমবার (১৭ অক্টোবর) রাতে সিটিটিসি ও পুলিশ হেড কোয়ার্টারের এলআইসি শাখার যৌথ অভিযানে গ্রেফতার করা হয় তাদের।

/এসআইটি/এআরএল/

আরও পড়ুন: 

মাকে রাসেল ‘আব্বা’ বলে ডাকতো

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম