বাড্ডায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রভাষকের মৃতদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৬, ১৩:২৪আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৩:২৮

লাশ উদ্ধার রাজধানীর বাড্ডাতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রভাষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রাবেয়া কুলসুম (২৭)। বুধবার ভোর সাড়ে চারটার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়্
রাবেয়া কুলসুম চট্টগ্রাম হালিশহরের জহির আহমেদের মেয়ে। তিনি বাড্ডার আফতাব নগরের হাউজ নং-৩৮, রোড নং-৩ এর ভূঁইয়া বাড়ির পঞ্চম তলার দ্বিতীয় তলায় বান্ধবীর সঙ্গে থাকতেন।
পুলিশের এসআই আল মামুন বাংলা ট্রিবিউনকে জানান, মঙ্গলবার রাতে কোনও এক সময় নিজের শরীরের বিভিন্ন জায়গায় কেটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে রাবেয়া। বিষয়টি বান্ধবীর মাধ্যমে রাবেয়ার ভাই শরীফ সংবাদ পেয়ে তাকে বাসায় গিয়ে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেলা পৌনে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ডিএমসি) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।
/এআইবি/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম