শাহজালালে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৬, ২১:০৬আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ২১:০৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ২০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এর বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা। শনিবার বিকাল ৫টায় দুবাই থেকে নিয়ে আসার সময় এগুলো জব্দ করা হয়।

জব্দকৃত সিগারেট শুল্ক গোয়েন্দারা জানান, দুবাই থেকে সুইজারল্যান্ডের ডানহিল ব্র্যান্ডের সিগারেটগুলো ৩টি লাগেজে করে নিয়ে আসা হয়। এতে প্রায় ৪০ হাজার শলাকা বিদেশি সিগারেট রয়েছে। এসময় যাত্রী মো. আব্দুস সোবহানকেও আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আগত যাত্রীকে নজরদারিতে রেখেছিল গোয়েন্দারা। ব্যাগেজ সংগ্রহ করার পর তাকে চ্যালেঞ্জ করলে সিগারেটগুলো বেরিয়ে আসে। আমদানি নীতি অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০ শতাংশ) থেকে বাঁচতে এগুলো এভাবে আনা হয়েছে। সিগারেট জব্দ করার ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/আরজে/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান