কাস্টমসের সাবেক পরিদর্শকের ১০ বছরের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৬, ২৩:২৩আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ২৩:২৩

কারাদণ্ড শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের সাবেক পরিদর্শক মজিবুর রহমান সরকারকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। ক্ষমতার অপব্যবহার করে কাস্টমসের গুদাম থেকে স্বর্ণ আত্মসাতের দায়ে বৃহস্পতিবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস এ রায় দেন।
একই সঙ্গে বিচারক মজিবুরকে চার কোটি টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া এ মামলার আরও তিন আসামিকে খালাস পেয়েছেন। খালাসপ্রাপ্তরা হলেন- কাস্টমসের সহকারী কমিশনার (এসি) সালাউদ্দিন রিপন, সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ফয়সাল চৌধুরী জীবন ও ইসমাইল হোসেন। এদের মধ্যে ইসমাইল হোসেন শুরু থেকেই পলাতক রয়েছেন।
রায় ঘোষণা শেষে দণ্ডপ্রাপ্ত কর্মকর্তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। দুদকের পক্ষে মামলাটি পরিচালনা করেন দুদকের আইনজীবী মাহবুব হোসেন জাহাঙ্গীর। তিনি বলেন, ‘এ রায়ে আমরা অসন্তুষ্ট। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো। ঘটনার সঙ্গে চার আসামিই জড়িত।’
মামলায় বলা হয়, ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে বিমানবন্দরের গুদামের কর্মকর্তা ছিলেন কাস্টম পরিদর্শক মজিবুর রহমান সরকার। পরে তাকে রাজশাহীতে বদলি করা হয়। পরে ওই পদে যোগ দেন খন্দকার গোলাম মর্তুজা। নিয়ম অনুযায়ী বদলি হওয়ার পরপরই কাস্টম হাউসের গুদামের দায়িত্ব নতুন কর্মকর্তাকে বুঝিয়ে দিতে হয়। কিন্তু মজিবুর রহমান নতুন দায়িত্বপ্রাপ্ত গোলাম মর্তুজাকে কাস্টম হাউসের মালামাল ও চাবি বুঝিয়ে দেননি।

কর্তৃপক্ষ তাকে একাধিকবার মালামাল ও চাবি বুঝিয়ে দেওয়ার আদেশ দিলেও তিনি তা এড়িয়ে যান। এরপর ২০১০ সালের ৪ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১০ কেজি সোনা আত্মসাতের অভিযোগে মজিবুরকে একমাত্র আসামি করে মামলা করেন বিমানবন্দর গুদামের পরিদর্শক গোলাম মোর্তোজা।

পরে তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক এস এম আখতার হামিদ মুজিবর রহমানসহ সালাউদ্দিন রিপন, ফয়সাল চৌধুরী জীবন ও ইসমাঈল হোসেনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন দুদক উপপরিচালক এস এম আখতার হামিদ।

/এসআইটি/এমও/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান