কুটুমবাড়িসহ আট প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৬, ২১:১৩আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ২১:১৫

ভ্রাম্যমাণ আদালত ফুটপাত ও রাস্তায় মালামাল রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশের খাবার রাখার দায়ে পান্থপথের কুটুমবাড়িসহ আট প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঢাকা সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম অজিয়র রহমান এই জরিমানা করেন। সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পান্থপথের অভিযানে কুটুমবাড়ি রেস্তোরাঁকে ৫ হাজার টাকা,  ক্যাফে আলী রেস্তোরাঁকে ১০ হাজার টাকা, ইউসুফ বিরানী রেস্তোরাঁকে ৪ হাজার টাকা, সাগুফতা ডেভেলপারকে ১০ হাজার টাকা, কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের মহিন এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা ও থ্রি স্টার ডোরকে ১০ হাজার টাকা জরিমান করেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার পাশাপাশি এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া পচা খাবার ও লেভেলবিহীন দইসহ ফ্রিজারে একই সঙ্গে বিভিন্ন ধরনের খাবার রাখার দায়ে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে অবস্থিত ভাত-ভর্তা রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা এবং মেরিন রেস্তোরাঁকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে ফুটপাত দখলকারী ৯০টি স্থাপনাও উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ওএফ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের