গুলিস্তানে অস্ত্রধারী সেই ২ ছাত্রলীগ নেতার জামিন বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৬, ০১:২৬আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ০৬:২৯

রাজধানীর গুলিস্তানে হকার উচ্ছেদের সময় প্রকাশ্যে অস্ত্র দিয়ে গুলি করায় ছাত্রলীগ থেকে বহিস্কৃত দুই নেতার জামিন বাতিল করেছে আদালত। রবিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম তাদের জামিন বাতিল করেন।

গুলিস্তানে অস্ত্রধারী সেই ২ ছাত্রলীগ নেতা জামিন বাতিল করা অস্ত্রধারী সেই নেতারা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক আশিকুর রহমান। অপরাধ ও তথ্য প্রসিকিউশন বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মিরাজউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাদের কাছে যে অস্ত্র ছিলো এবং তা থেকে ফাঁকা গুলি ছোঁড়া হয়েছিলো, সেই অস্ত্র ও গুলির অধিকতর তদন্তের জন্য জামিন বাতিল চেয়ে আদালতে আবেদন করলে আদালত তাদের জামিন বাতিল করেন। এছাড়াও তাদের সাতদিনের রিমান্ড চাওয়া হয়, তাদের গ্রেফতারের পর রিমান্ডের বিষয়ে শুনানি হবে।

এর আগে, শাহাবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইমরানুল ইসলাম দুই আসামির জামিন বাতিল চেয়ে আদালতে আবেদন করেন। শুনানির সময় আদালতে আসামিরা না থাকায় তাদের জামিন বাতিল করে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর গুলিস্তানে হকার উচ্ছেদের সময় এই দুই ছাত্রলীগ নেতা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করেন। এই ঘটনায় শাহাবাগ থানার উপ পরিদর্শক (এসআই) আবদুল মান্নান বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এই মামলায় ওই দুই ছাত্রলীগ নেতার নাম উল্লেখ করে এবং ৫০ থেকে ৬০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। ঘটনার পর কিছু দিন আত্মগোপনে থাকলেও গত ১৭ নভেম্বর আদালতে আত্মসমার্পন করে জামিন আবেদন করলে, আদালত তাদের জামিন দেয়।

/এআরআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের