ডিসিসি মার্কেটে আগুন: মেয়রের কাছে এফবিসিসিআই প্রেসিডেন্টের তিন দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৭, ০২:৪২আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ০২:৫৭


ডিসিসি মার্কেট পরিদর্শনের সময় এফবিসিসিআইয়ের নেতারা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের কাছে ডিসিসি মার্কেট হিসেবে পরিচিত গুলশানের কাঁচা ও পাকা মার্কেটে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্তদের পক্ষে তিনটি দাবি জানিয়েছেন এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি। তিনি ডিসিসি মার্কেটের জায়গায় নতুন স্থাপনা হলে সেখানে পুরোনো ব্যবসায়ীদের দোকান বরাদ্দ দেওয়ার দাবি তুলেছেন। এছাড়া ব্যবসায়ীদের পক্ষ থেকেও কোনও দাবি-দাওয়া থাকলে তা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দিয়েছেন তিনি।
বুধবার (৪ জানুয়ারি) রাত ৮টায় আগুনে পুড়ে ধসে যাওয়া ডিসিসি মার্কেট পরিদর্শনে এসে এসব দাবির কথা বলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ভারপ্রাপ্ত সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।
ঢাকা উত্তর সিটি কপোরেশনের মেয়র আনিসুল হকের কাছে দাবি জানিয়ে শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘এখানে যদি নতুন স্থাপনা হয় তাহলে সেই নতুন স্থাপনাতেও এখানকার পুরোনো ব্যবসায়ীদের অবশ্যই বরাদ্দ দিতে হবে। তারাই যেন নতুন স্থাপনাতেও বরাদ্দ পেতে অগ্রাধিকার পান, তা নিশ্চিত করতে হবে। তাছাড়া এখানকার ব্যবসায়ীদের দ্রুত ব্যবসায় ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। এই এলাকায় অর্থনৈতিক কর্মচাঞ্চল্যতা ফিরিয়ে আনতে হবে।’
এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি আরও বলেন, ‘মেয়র আনিসুল হক আমাদেরই মানুষ। আশা করি তিনি বিষয়গুলো বিবেচনায় রাখবেন।’
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উদ্দেশে মহিউদ্দিন বলেন, ‘আপনাদের পক্ষ থেকে যেসব দাবি রয়েছে সেগুলো আমাদের জানান। আগামীকাল (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের ইকোনোমিক জোনের মিটিং রয়েছে। সেখানে আপনাদের কথাগুলো তার কাছে তুলে ধরব।’
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ সেলিমের ছেলে ও এফবিসিসিআই পরিচালক শেখ ফাহিম এবং আরেক পরিচালক প্রবীর কুমার শাহা।
শেখ ফাহিম এ সময় ব্যবসায়ীদের বলেন, ‘আমি একজন ব্যবসায়ী। একইসঙ্গে আমি আপনাদের প্রতিবেশী। আমাদের পক্ষ থেকে আপনাদের প্রয়োজনে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত আছি। আমরা আপনাদের পাশেই আছি।’ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার একই আশ্বাস দেন প্রবীর কুমারও।
ডিসিসি মার্কেটে আগুন লাগার এই ঘটনাকে ষড়যন্ত্র উল্লেখ করে কাঁচা মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি শের মোহাম্মদ উপস্থিত এফবিসিসিআই নেতাদের বলেন, ‘আগুন কোনোভাবেই ইলেকট্রিসিটি থেকে লাগেনি। এখানে ষড়যন্ত্র করে আগুন লাগানো হয়েছে। আমরা ব্যবসায়ী যারা আছি সবাইকে এক থাকতে হবে। আমরা এক থাকলে কেউ কিছু করতে পারবে না।’
ধসে পড়া ডিসিসি মার্কেট প্রসঙ্গত, সোমবার দিবাগত রাত ২টার দিকে ডিসিসির দু’টি মার্কেটে আগুন লাগে। এর ১৫ মিনিটের মধ্যে কাঁচা মার্কেটটি ধসে পড়ে। পরে আগুন পাকা মার্কেটে ছড়িয়ে পড়ে। ১৬ ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ। তবে আগুন এখনও পুরোপুরি নেভেনি। পুরোপুরি নেভাতে আরো সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এরই মধ্যে বুধবার সকাল থেকে কাঁচা মার্কেটের ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে।
ডিসিসি কাঁচা ও পাকা মার্কেটে ছয় শতাধিক দোকান ছিল। আগুনে প্রায় আড়াইশ দোকান পুরোপুরি পুড়ে গেছে এবং বাকিগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

/আরজে/টিআর/

 



সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের