সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে এমপি লিটন হত্যাকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৭, ২১:৩৫আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ২১:৩৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডকে সরকারের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘এমপি লিটন হত্যাকাণ্ডের তদন্ত চলছে। এ অবস্থায় আমি এ নিয়ে এর বেশি কোনও কথা বলব না। তবে এ হত্যাকাণ্ড  সরকারের বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী চক্রের চলমান ষড়যন্ত্রের অংশ হতে পারে।’ বুধবার বিকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারাই বিদেশি, পুরোহিত ও ধর্মযাজকসহ একের পর এক এসব হত্যা করে যাচ্ছে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এ হত্যাকাণ্ডের তদন্ত বিষয়ে এরইমধ্যে দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন।’

আসাদুজ্জমানা খাঁন কামাল বলেন, ‘প্রধানমন্ত্রীর একটা ধারণা রয়েছে, গাইবান্ধার সুন্দরগঞ্জ ও এমপি লিটনের সম্পর্কে।  সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই প্রধানমন্ত্রী এর আগে বলেছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তার ধারণা আছে কারা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।’

উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ এলাকায় নিজ বাড়িতে দৃর্বৃত্তদের গুলিতে নিহত হন এমপি মনজুরুল ইসলাম লিটন। এ ঘটনায় লিটনের ছোট বোন তাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় এ পর্যন্ত ১০ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখিয়ে পুলিশ জিজ্ঞাসাদের জন্য রিমান্ডেও নিয়েছে। তাদের মধ্যে জামায়াত নেতাকর্মী ছাড়াও স্বেচ্ছাসেবকলীগের স্থানীয় এক নেতাও রয়েছেন। তবে এ ঘটনায় অন্তত ৮০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও তদন্তে সংশ্লিষ্টরা। কিন্তু ঘটনার ১৮দিন পার হলেও এখন পর্যন্ত মূল খুনিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 আরও পড়ুন: এমপি লিটন ও মামুন হত্যা একইসূত্রে গাঁথা

/জেইউ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ