জঙ্গি সন্দেহে জোবায়েরকে সিটিটিসির জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩২

সিটিটিসি রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) সামনে এক পুলিশ সদস্যকে এসিড ছুড়ে পালানোর সময় গুলিবিদ্ধ অবস্থায় আটক জোবায়েরকে (২২) জিজ্ঞাসাবাদ করছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) আহত জোবায়েরের অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এই হাসপাতালেই তাকে জিজ্ঞাসাবাদ করছেন সিটিটিসি’র সদস্যরা।
বুধবার দুপুরে পুলিশের লালবাগ জোনের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার এম কামাল হোসাইন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গতকাল রাতে (মঙ্গলবার দিবাগত রাত) পুলিশকে এসিড ছুড়ে পালানোর সময় জোবায়েরকে আটক করা হয়। এসময় বাকি দুজন পালিয়ে যেতে সক্ষম হয়।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে জোবায়ের হাটহাজারি মাদরাসায় পড়াশুনা করেছে বলে জানা গেছে। তাদের গতিবিধি ও আক্রমণের মোটিভ দেখে জঙ্গি বলে সন্দেহ করা হচ্ছে। তাই তাকে পঙ্গু হাসপাতালে সিটিটিসি’র সদস্যরা জিজ্ঞাসাবাদ করছে।’
পুলিশের উপর আক্রমণের ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে বংশাল পুলিশ সূত্রে জানা গেছে।
এদিকে এসিডদগ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ(ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন বংশাল থানার করস্টেবল মো. রফিকুল আলম(৪৮)।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ সংকর পাল জানিয়েছেন, পুলিশ সদস্যের শরীরে বার্নের পরিমাণ ৪ শতাংশ। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন।
উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাতে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে চার পুলিশ সদস্য দায়িত্বপালন করছিলেন। ওইদিন রাত ১২টার দিকে একটি মোটরসাইকেলে চড়ে তিনজন আসলে দের মোটরসাইকেলের নাম্বার প্লেট কাপড় দিয়ে বাধা দেখে সন্দেহ হয় পুলিশের। তিনজনকে পুলিশ সদস্যরা চ্যালেঞ্জ করলে আরোহীদের একজন ব্যাগ থেকে এসিড ও পাউডার বের করে ছুড়ে মারে। এতে মুখের একাংশে দ্বগ্ধ হন বংশাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল রফিকুল। মোটরসাইকেল আরোহীরা পালাতে চাইলে দুই রাউন্ড গুলি ছুড়ে পুলিশ। এতে জোবায়ের গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়।
/আরজে/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের