কিশোর সজীব হত্যাকাণ্ডের মূল হোতাকে খুঁজছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৭, ২১:৪৫আপডেট : ০২ মার্চ ২০১৭, ২১:৫১

নিহত কিশোর সজীব রাজধানীর মিরপুরে স্কুলছাত্র সজীব হত্যায় সহযোগিকে আটক করা হলেও মূল হোতাকে খুঁজে পায়নি পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাস্থল থেকে স্থানীয়রা ধরে হত্যার সহযোগী রুবেলকে পুলিশে সোপর্দ করলেও মূল হোতা সৌরভ পালিয়ে যেতে সক্ষম হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) শাহজালাল আলম বলেন, ‘সৌরভকে আমরা খুঁজছি। তার শেওড়াপাড়া বাসায় আমরা অভিযান চালিয়েছিলাম। কিন্তু তারা স্বপরিবারে পালিয়েছে।’
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় শ্যাওড়াপাড়ার নিজ বাসার পাশে বন্ধু সৌরভের কোপে মারাত্মকভাবে আহত হন সজীব। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে মৃত ঘোষণা করা হয়। বুধবার এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রশীদ দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে মামলা করা হয়।
নিহতের দুলাভাই আল মাহমুদ বাবু জানান, কেন কি কারণে হয়েছে আমরা তা জানি না। তবে বন্ধুদের মধ্যে সামান্য একটা ঝামেলা নিয়ে সজীবকে খুন করা হয়েছে। আমরা চাই দ্রুত অপরাধীকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক।

তদন্ত কর্মকর্তা শাহজালাল আলম বলেন, ‘আটক রুবেলকে মামলায় গ্রেফতার দেখিয়ে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পাওয়া যাবে। এছাড়া সৌরভকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

/আরজে/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের