হাতিরঝিলে অবৈধভাবে গড়ে ওঠা বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) ভবন ভাঙার বিষয়ে আদালত যে ৬ মাস সময়সীমা বেঁধে দিয়েছেন তা আজ থেকেই গণনা শুরু হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধানি আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রবিবার রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বিজিএমইএ’র ভবনটি অবৈধ, কোর্ট থেকে রায় ঘোষণা করেছিল ভবনটি ভেঙে ফেলার জন্য। এখন বিজিএমইএ কতৃপক্ষ সর্বোচ্চ আদালতের রায় মানতে বাধ্য।’
এর আগে, সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ ৬ মাসের মধ্যে বিজিএমইএ’র বহুতল ভবন ভাঙতে আদেশ দেন। বিজিএমইএ কর্তৃপক্ষ আরও ৩ বছর সময় চাইলেও আদালত তা না মঞ্জুর করে তাদেরকে ছয় মাস সময় বেঁধে দেয়।
/এমটি/ইউআই/এমও/







