নরসিংদীতে জোড়া খুনের মামলা: কিরণের মৃত্যুদণ্ড বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৭, ২০:৪৩আপডেট : ১২ মার্চ ২০১৭, ২০:৪৬

সুপ্রিম কোর্ট (ছবি: সংগৃহীত) নরসিংদীর শিবপুরের জোড়া খুন মামলায় কিরণ মিয়াকে দেওয়া বিচারিক আদালতের ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে বিচারিক আদালতের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জহিরকে খালাস দিয়েছেন আদালত। রবিবার বিচারপতি আবু বকর সিদ্দিক ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আদালতে আসামি পক্ষে ছিলেন নিতাই গোপাল দেবনাথ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল।
রায় শেষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল সাংবাদিকদের বলেন, ‘নরসিংদির শিবপুরের শিক্ষার্থী ইতিয়াজ বেগমকে (১৭) উত্যক্ত করত একই এলাকার কিরণ মিয়া। এরই এক পর্যায়ে ২০০২ সালের ১৯ আগস্ট রাতে বখাটে কিরণ মিয়া দলবলসহ জোরপূর্বক ইতিকে তুলে নিতে যেতে উদ্যত হয়। এতে বাধা দিলে ইতির ভাবী রুবি বেগম ও আত্মীয় মো. ফারুককে কুপিয়ে হত্যা করে।’
এ ঘটনায় ২০০২ সালের ২২ আগস্ট রুবি বেগমের স্বামী বাদী হয়ে শিবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১১ সালের ২৮ জুন নরসিংদীর অতিরিক্ত দায়রা জজ এ কে এম আবুল কাসেম আসামি কিরণ মিয়াকে মৃত্যুদণ্ড ও জহিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
/ইউআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের