বন্ধুকে ফোন করে স্ত্রীর মৃত্যুর খবর নেয় রবিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৭, ১৫:৫৩আপডেট : ২৪ মার্চ ২০১৭, ১৬:৫৫

আটক রবিন

স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার পর এক বন্ধুকে ফোন করে তার মৃত্যুর খবর নেয় সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিন। এরপর সে ঢাকা থেকে পালিয়ে যায়। প্রথমে সে জামালপুরে যায়, সেখান থেকে টাঙ্গাইলের একটি গ্রামে দূরসম্পর্কিত এক স্বজনের বাসায় আশ্রয় নেয়। এর মধ্যে তিনি তার মোবাইল ফোনে কেবল একবারই কথা বলেছেন তার এক বন্ধুর সঙ্গে।

১৬ মার্চ সকাল ৯টায় রাজধানীর কলাবাগানের ওয়েস্ট অ্যান্ড স্ট্রিট রোডের ১৩/এ নম্বর বাড়িতে খুন হন যমুনা ব্যাংকের কর্মকর্তা আরিফুন নেছা আরিফা। এই ঘটনায় কলাবাগান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তার ভাই আব্দুল্লাহ আল আমীন (৩৫)। মামলায় একমাত্র আসামি করা হয় রবিনকে। ঘটনার পর মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করেন। শুক্রবার ভোরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নন্দাবাজার গ্রামের একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার আব্দুল বাতেন ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে গ্রেফতারের বিষয়টি জানান।

/এআরআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম