ড. ইউনূসসহ ১২ জনের বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবিতে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৭, ২৩:২৩আপডেট : ৩০ মার্চ ২০১৭, ২৩:২৫

ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ ১২ জনের বিরুদ্ধে সাত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সাভারের মেসার্স তাজ এন্টারপ্রাইজের মালিক মো. বাহাদুর ইসলাম ইমতিয়াজ এই নালিশি মামলা দায়ের করেন।
আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. মাহফুজুর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১২ জনকে বিবাদী করে এ মামলা দায়ের করা হয়েছে। এতে বাদী পক্ষের আইনজীবী ছিলেন ফারুক আহমেদ।
আদালতের পেশকার মাহফুজুর জানান, দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. শাহাদত হোসেন মামলাটি গ্রহণ করে আগামী ১২ এপ্রিল শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন বাদীর শুনানি গ্রহণ করে মামলার বিবাদীদের বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত।
মামলার আরজিতে বলা হয়, আশুলিয়া জিরাবোতে গ্রামীণ টেলিকম ট্রাস্ট্রের ১৬২ বিঘা জায়গার ওপর ‘ঘোষবাদ প্রকল্প’ এ বালি ভরাটের জন্য বাদীর প্রতিষ্ঠান মেসার্স তাজ এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তি করেন বিবাদীরা। চুক্তি অনুযায়ী বাদীর প্রতিষ্ঠান ২০১৫ থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত ৪ কিলোমিটার এলাকা জুড়ে ৫ কোটি টাকার বালি ভরাট করেন। যার মধ্যে মাত্র ১ কোটি ৭ লাখ ৫১ হাজার টাকা পরিশোধ করেন বিবাদীরা।

পরবর্তীতে বাদী ৪ কোটি ১৬ লাখ ২৯ হাজার টাকার বিল বিবাদীদের কাছে জমা দিলেও তারা টাকা পরিশোধে অনীহা প্রকাশ করেন। এসময় তিনি প্রকল্পে বালু ভরাট বন্ধ করে দেন। পাশাপাশি টাকা পরিশোধের জন্য আইনজীবীর মাধ্যমে বিবাদীদের প্রতি লিগ্যাল নোটিশও দেন। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। মামলার আরজিতে পাওনা টাকার সঙ্গে ২ কোটি ক্ষতিপূরণও দাবি করেছেন বাদী।

/এসআইটি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের