শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার ফল প্রকাশের আগে মৌখিক কেন: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৭, ১৯:৩৮আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ১৯:৩৯

আইন-আদালত বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক নিয়োগে ১৩তম নিবন্ধন পরীক্ষার লিখিত ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করে মৌখিক পরীক্ষা গ্রহণ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, তাকে সহযোগিতা করে অ্যাডভোকেট আসাদ উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

পরে আইনজীবী আসাদ উদ্দিন সাংবাদিকদের বলেন, ২০১৬ সালের ১২ ও ১৩ আগস্ট ১৩তম বেসরকারি স্কুল কলেজ নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় ১ লাখ ২৭ হাজার ৬৬৪ জন অংশ নিলে তার মধ্যে ১৮ হাজার ৯৭৩জন উত্তীর্ণ হয়েছেন মর্মে ফল প্রকাশ করে এনটিআরসিএ। কিন্তু বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যায়ন বিধিমালা-২০০৬ এর ৯ (৩) ধারা অনুযায়ী লিখিত পরীক্ষা গ্রহণের ৪৫ দিনের মধ্যে না পারলে সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে ফল ঘোষণা করতে হবে। কিন্তু সেটি না করে ৯৩ দিন পর উত্তীর্ণদের নামের তালিকা প্রকাশ করেছে।এ পরিস্থিতিতে লিখিত পরীক্ষার আনুষ্ঠানিক ফল প্রকাশ না করেই মৌখিক পরীক্ষা গ্রহণে এনটিআরসিএ’র সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে একরাম উদ্দিনসহ ২৬ চাকরি-প্রত্যাশী পরিক্ষার্থী বাদী হয়ে রিট দায়ের করেন।

/এমটি/ইউআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের