পূর্ব শত্রুতার জেরে বখাটের ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৭, ১৭:০১আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ১৭:০১

ছুরিকাঘাত রাজধানীর হাজারীবাগে পূর্ব শত্রুতার জেরে বখাটের ছুরিকাঘাতে মো. আলী মোল্লা (৭০) নামে এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
নিহতের ছেলে মো. সাইফুল ইসলাম জানায়, গত ২৫ মার্চ সকাল পৌনে ১২টার দিকে বাবা বাজারে যাচ্ছিলেন। এসময় বাসার পাশের পানির ট্যাংকির সামনে জনি নামে এক বখাটে ধারালো বাটাল দিয়ে তার পিঠ, ঘাড়সহ একাধিক স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে তাকে গুরতর আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ৪ বছর পূর্বে আমাদের এক আত্মীয়কে জোরপূবর্ক বিয়ে করতে চায় বখাটে জনি। বাবা এতে বাধা দিলে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এলাকায় এ নিয়ে সালিশও হয়, এরই জের ধরে বখাটে জনি এ ঘটনা ঘটিয়েছে।
হাজারীবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. জুয়েল হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতার জেরে ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামি জনিকে ধরার চেষ্টাও চলছে।

/এআইবি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের