রাজধানীতে পৃথক ঘটনায় নারী-শিশুসহ ৫ জনের অস্বাভাবিক মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৭, ০৪:২৩আপডেট : ১৪ জুন ২০১৭, ০৪:৪২

লাশ উদ্ধার রাজধানীতে পৃথক পৃথক ঘটনায় নারী-শিশুসহ পাঁচ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। সোমবার (১২ জুন) দিবাগত রাত ও মঙ্গলবার (১৩ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে। পুলিশ ও ঢামেক হাসপাতালের কর্মকর্তারা এসব তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— শামীম হোসেন (২৮), আরাফাত (৫), জহিরুল ইসলাম (২২), মনিরুল ইসলাম (১৭) ও রিনা আক্তার (৩০)। এর মধ্যে যাত্রাবাড়ী ও কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন শামীম হোসেন ও আরাফাত; হাজারীবাগ ও মিরপুরের রূপনগরে নিহত হয়েছেন নির্মাণশ্রমিক জহিরুল ও মনিরুল; দক্ষিণখানে ব্যাটারিচালিত অটোরিক্সার চাকার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে মারা গেছেন রিনা আক্তার।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল মৃধাবাড়ি এলাকায় টিভির সুইচ চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান শামীম হোসেন। নিহত শামীম গাইবান্ধা সদর উপজেলার খানকাশরীফ এলাকার বাবুল মিয়ার ছেলে।
শামীমের শ্যালক তাইজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, পরিবার নিয়ে শামীম মাতুয়াইল মৃধাবাড়ি এলাকায় ভাড়া থাকতেন এবং ওই এলাকাতেই অটোরিক্সা চালাতেন। রাতে বাসায় ফিরে টিভির সুইচ চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন শামীম। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, মঙ্গলবার বেলা ১১টার দিকে কামরাঙ্গীরচর আলীনগর এলাকায় বিদ্যুতের খুঁটির সংস্পর্শে বিদ্যুৎস্পষ্ট হয়ে আরাফাত (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শিশু আরাফাতের খালা তানজিলা জানান, তারা কামরাঙ্গীরচর আলীনগর এলাকায় থাকেন। নিহত আরাফাত স্থানীয় ব্র্যাক স্কুলে শিশু শ্রেণিতে পড়ালেখা করত। তার বাবার নাম আলমগীর হোসেন। তানজিলা বলেন, ‘আলীনগর এলাকায় রাস্তার ড্রেন মেরামতের কাজ চলছে। পাশেই বিদ্যুতের খুঁটি। মাঝে মাঝে খুঁটিগুলোতে বৈদ্যুতিক সংযোগ চলে আসে। সকালে আরাফাত খেলতে খেলতে বিদ্যুতের খুঁটি স্পৃর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ভর্তি করলে দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন।’
এদিকে হাজারীবাগ বাড়ৈইখালিতে একটি ভবনের পাইলিংয়ের কাজ করার সময় মেশিনে চাপা পড়ে মারাত্মক আহত হন নির্মাণ শ্রমিক জহিরুল ইসলাম। পরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
জহিরুলের সহকর্মী জিয়াউর রহমান জানান, তারা বাড়ৈইখালি সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালের পেছনের একটি ভবনের পাইলিংয়ের কাজ করছিলেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে কাজ শেষে মেশিন ট্রাকে উঠানোর সময় জহিরুল মেশিনে চাপা পড়ে গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে দুপুর পৌনে ২টায় তার মৃত্যু হয়।
রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় আরেক দুর্ঘটনায় মারা গেছেন মনির হোসেন নামের আরেক নির্মাণ শ্রমিক। মঙ্গলবার বেলা ১১টার দিকে নির্মাণাধীন একটি পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। নিহত মনির কুড়িগ্রাম সদর উপজেলার রাজিবপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে।
মনিরের চাচা ইমদাদুল বলেন, ‘মিরপুর-৭ নম্বরের রূপনগর আবাসিক এলাকার নির্মাণাধীন ভবনের পাঁচ তলার ছাদে কাজ করছিলেন মনির। হঠাৎ অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে গেলে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যালে নিয়ে যাই। দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন।’
এদিকে, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে দক্ষিণখান কোটবাড়ি রেলগেটে রেললাইনের ওপর দিয়ে যাত্রী নিয়ে অটোরিক্সা অতিক্রম করার সময় চাকার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে রিনা আক্তার নামের একজনের মৃত্যু হয়েছে। নিহত রিনা নেত্রকোনা কলমাকান্দা উপজেলার রতন মিয়ার স্ত্রী। স্বামীর সঙ্গে তিনি দক্ষিণখান মজিবর মার্কেট এলাকায় ভাড়া থাকতেন।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক আলী আকবর পরিবারের বরাত দিয়ে জানান, নিহত রিনা বাসা থেকে অটোরিক্সাযোগে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। কোটবাড়ি রেলগেট অতিক্রম করার সময় গলায় থাকা ওড়না অটোর চাকার সাথে পেঁচিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহগুলো ঢামেক মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন-

উবারে নারী যাত্রীকে নির্যাতনের অভিযোগ, চালক নিষিদ্ধ

‘সততা স্টোর’ পরিদর্শন করলেন ভুটানের দুদক চেয়ারপারসন

/এআরআর/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের