রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০১৭, ১৮:০০আপডেট : ০৮ জুলাই ২০১৭, ১৮:০০

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু রাজধানীতে শনিরআখড়ার বাশপট্টি এলাকায় ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মো. সোহরাব হোসেন (২০)। শনিবার (৮ জুলাই) দুপুরে ঘটনাটি ঘটে।

সোহরাব ছিলেন কুমিল্লা সদর জয়কান্তা গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে। বাশপট্টি এলাকায় ফেমাস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করতেন তিনি। এখানকার আরেক শ্রমিক মো. মাসুদ জানান, মেশিনে কাজ করার সময় বৈদ্যুতিক তারে লেগে বিদুৎস্পৃষ্ট হন তিনি।
পরে সোহরাবকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটায় মৃত ঘোষণা করেন।
এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, ময়নাতদন্তের জন্য সোহরাবের মৃতদেহ রাখা হয়েছে হাসপাতাল মর্গে।
/এআইবি/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের