স্বামীর দ্বিতীয় বিয়ের খবর পেয়ে প্রথম স্ত্রীর ‘আত্মহত্যা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৭, ০২:৫০আপডেট : ১৭ জুলাই ২০১৭, ০২:৫০

স্বামীর দ্বিতীয় বিয়ের খবর পেয়ে প্রথম স্ত্রীর ‘আত্মহত্যা’ রাজধানীর ডেমরায় আছমা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্বামীর দ্বিতীয় বিয়ের কথা জেনে অভিমানে ফিনাইল পানে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রবিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে অচেতন অবস্থায় নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া খবরটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আছমা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার সেনের বাজার গ্রামের বাসিন্দা।
জানা যায়, এক ছেলে ও এক মেয়ে নিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন আছমা আক্তার। তার স্বামী আব্দুল মালেক সাভারে পোশাক কারখানায় কাজ করেন। কিছুদিন আগে কাউকে না জানিয়ে তার দ্বিতীয় বিয়ের খবর আছমার কানে আসে। এ কারণে বিষণ্ন ছিলেন তিনি।
আছমা আক্তারের ছেলে ফারুক হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, শনিবার দিবাগত রাতে তার মা মোবাইল ফোনে আব্দুল মালেকের সঙ্গে ঝগড়া করেন। এরপর রাতের খাবার না খেয়েই তিনি শুয়ে পড়েন। সকালে সবার অগোচরে ঘরে থাকা ফিনাইল পান করেন আছমা। পরে বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে এলেও শেষ রক্ষা হয়নি। তার আগেই মৃত্যু হয় তার।

/এআইবি/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম