‘আমি পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৭, ১২:৩২আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৪:০২

আদালতে নওরিন জাহান নদী, ছবি: ফোকাস বাংলা
গৃহকর্মী আদুরীকে নির্যাতনের মামলায় গৃহকর্ত্রী নওরিন জাহান নদীকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। রায় শুনে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা নদী উত্তেজিত হয়ে পড়েন।

রায়ের পর নদীকে আদালত থেকে কারাগারে নিয়ে যেতে চাইলে, তিনি উত্তেজিত হয়ে পুলিশ সদস্য নজরুল ইসলামকে বলেন, ‘আমাকে বাইরে নিয়ে চলো। আমি পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবো।’
এরপর আসামি নদীকে বেশ সতর্কতার সঙ্গে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

মুখ ঢেকে আদালত থেকে বের হচ্ছেন নদী, ছবি: ফোকাস বাংলা
এদিকে  নওরিন জাহান নদীর পক্ষের আইনজীবী সাইফুর রহমান জানান, তিনি এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

মামলায় গৃহকর্ত্রী নওরিন জাহান নদীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত। এ মামলার আরেক আসামি নদীর মা ইসরাত জাহানকে খালাস দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৩ সালে ২৩ সেপ্টেম্বর মিরপুরের ডিওএইচএস-এর  রাস্তায় ময়লা ফেলার ডাস্টবিন থেকে আদুরীকে (১১) উদ্ধার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। পরে ২৬ সেপ্টেম্বর আদুরীর মামা মো. নজরুল ইসলাম চৌধুরী আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন।

/এসআইটি/এআর/এপিএইচ/

আরও পড়ুন: গৃহকর্মী আদুরীকে নির্যাতন: গৃহকর্ত্রী নদীর যাবজ্জীবন

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান