পরিবর্তন আসছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার পদে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৭, ১৯:১৯আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৯:৩১

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শহিদুল ইসলাম ঝিনুককে সুনামগঞ্জ জেলা জজ হিসেবে বদলি করে ট্রাইব্যুনালের সাবেক ডেপুটি রেজিস্ট্রার মো. সেলিম মিয়াকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার করার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি বর্তমানে আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কার্যালয়ে রয়েছে বলে মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।
আইন মন্ত্রণালয়ের ওই সূত্রের তথ্য অনুযায়ী, ট্রাইব্যুনালের রেজিস্ট্রার পদ থেকে অব্যাহতি দিয়ে মো. শহিদুল ইসলাম ঝিনুককে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। একইসঙ্গে ট্রাইব্যুনালের প্রাক্তন ডেপুটি রেজিস্ট্রার ও বর্তমানে চাঁদপুর নারী ও শিশু ট্রাইব্যুনালের জজ মো. সেলিম মিয়াকে ওই পদে নিয়োগের কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্ট ওই প্রস্তাব অনুমোদন দিলে আইন মন্ত্রণালয় থেকে বিষয়টি গেজেট আকারে প্রকাশ করা হবে। এই গেজেট শিগগিরই প্রকাশ হতে পারে বলে জানায় ওই সূত্র।
এ বিষয়ে জানতে চাইলে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহিদুল ইসলাম ঝিনুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমিও এমন একটি প্রস্তাবনার কথা শুনেছি। তবে এখনও এ ধরনের কোনও নির্দেশনা হাতে পাইনি।’
আরও পড়ুন-

৬০ দিনের মধ্যে অনিবন্ধিত বয়লার বন্ধে হাইকোর্টের নির্দেশ

বিএসএমএমইউ শিক্ষক সমিতির নির্বাচনের ফলাফল স্থগিত: হাইকোর্ট

/এমটি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক