বিএসএমএমইউ শিক্ষক সমিতির নির্বাচনের ফলাফল স্থগিত: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৭, ১৮:৫৭আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৮:৫৯

বিএসএমএমইউ শিক্ষক সমিতির নির্বাচনের ফলাফল স্থগিত: হাইকোর্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিক্ষক সমিতির নির্বাচনের ফলাফল ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৮ জুলাই) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
একই সঙ্গে বিএসএমএমইউ শিক্ষক সমিতির নির্বাচনের ফলাফল কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। স্বাস্থ্যসচিব, শিক্ষা সচিব, বিএসএমএমইউ উপাচার্য, রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
গত ৬ জুলাই বিএসএমএমইউ শিক্ষক সমিতির নির্বাচন কমিশনের দুই সদস্য পদত্যাগ করায় চিঠি দিয়ে ফলাফল স্থগিত রাখতে বলেন রেজিস্ট্রার। কিন্তু গত ১৩ জুলাই সিইসি অধ্যাপক আতিকুর রহমান নির্বাচন ছাড়াই অধ্যাপক জুলফিকার রহমানকে প্রেসিডেন্ট করে এক পক্ষকে বিজয়ী ঘোষণা করেন।
এরপর অধ্যাপক ফারুক হোসেন ওই কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করেন। এই রিটের প্রাথমিক শুনানি শেষে নির্বাচনের ফলাফল স্থগিত করা হলো।

/এমটি/জেএইচ/

সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম