আদিলুর রহমানকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৭, ১৯:৩৬আপডেট : ২০ জুলাই ২০১৭, ২১:২৯

আদিলুর রহমান খান (ছবি: সংগৃহীত) মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খানকে মালয়েশিয়ার বিমানবন্দর থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন অধিকার-এর পরিচালক নাসির উদ্দিন এলান। তিনি বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে আদিলুর রহমান খানকে মালেয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে রেখেছিল ইমেগ্রেশন পুলিশ।
নাসির উদ্দিন এলান বাংলা ট্রিবিউনকে আরও জানান, আদিলুর রহমান মানবাধিকার বিষয়ক একটি সেমিনারে যোগ দিতে মালয়েশিয়ায় যাচ্ছিলেন। কিন্তু কুয়ালালামপুরের বিমানবন্দরে দেশটির ইমিগ্রেশন পুলিশ তাকে সেদেশে ঢুকতে না দিয়ে বিমান বন্দরে আটকে রাখে। কী কারণে তাকে আটকে রাখা হয় এবং ফেরত পাঠানো হয়, সেটা জানা যায়নি। তবে মালয়েশিয়ায় মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ রয়েছে। হয়তো সে কারণেও তাকে সেদেশে ঢুকতে বাধা দেওয়া হতে পারে।

 আরও পড়ুন: অধিকার সম্পাদক আদিলুর রহমান মালয়েশিয়ায় আটক
/জেইউ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক