জামিনে থাকা অনেক জঙ্গিরই কোনও তথ্য নেই পুলিশের কাছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৭, ২১:২০আপডেট : ৩০ জুলাই ২০১৭, ২১:২৩

জামিনে থাকা অনেক জঙ্গিরই কোনও তথ্য নেই পুলিশের কাছে জামিনে থাকা অনেক জঙ্গিরই কোনও তথ্য নেই পুলিশের কাছে বলে জানিয়েছেন জঙ্গি মনিটরিংয়ের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা। একইসঙ্গে জামিনে থাকা জঙ্গিদের তথ্য দ্রুত হালনাগাদ করারও তাগিদ দিয়েছেন তারা। রবিবার পুলিশ সদর দফতরে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় পালিয়ে থাকা জঙ্গিদের নিয়ে আলোচনাকালে এমন তাগিদ দেন তারা।  পরে আইজিপি দেশের সকল পুলিশ সুপারসহ পুলিশ কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা দেন।

দিনব্যাপী অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ সভায় পুলিশ সুপাররা ছাড়াও সব পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগ ও পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধর্ষণ ও নারী নির্যাতন বেড়ে যাওয়ার বিষয়ে জেলা পুলিশের কর্মকর্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন মামলাগুলো আদালত দ্রুত আমলে নেন। যে কারণে এসব ঘটনা বেশি মনে হচ্ছে। জেলা পর্যায়ের সব সরকারি দফতরের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় ও সুসম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালনের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন। নারী ও শিশু নির্যাতন মামলা বিশেষ গুরুত্ব সহকারে তদন্ত ও তদারক করারও নির্দেশনা দেন তারা।

ডিসি সম্মেলনে ডিসিদের একটি দাবি ছিল, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় যেন পর্যাপ্ত পুলিশ ফোর্স দেওয়া হয়। বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে আইজিপি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বলেন,  ‘যখনই তারা পুলিশ ফোর্সের চাহিদা দেবেন, সেটা যেন পূরণ করা হয়।’

অনুষ্ঠানে এসবির অতিরিক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস্) মো. মোখলেসুর রহমান, অতিরিক্ত আইজিপি (অর্থ) মো. মইনুর রহমান চৌধুরী, ডিআইজি (অপারেশনস) ব্যারিস্টার মাহবুবুর রহমান, ডিআইজি (অর্থ) এ কে এম শহিদুর রহমান, ডিআইজি (হাইওয়ে) মো. আতিকুল ইসলাম, ডিআইজি (সিটি) মো. মনিরুল ইসলাম, এআইজি (কনফিডেন্সিয়াল) মো. মনিরুজ্জামান, সিআইডির এসএস শেখ মো. রেজাউল হায়দার প্রমুখ বক্তব্য রাখেন।

/জেইউ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের