আইন সচিবের নিয়োগ বৈধতা রিটের চূড়ান্ত শুনানি ১৭ আগস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০১৭, ১১:৫০আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১১:৫৫

আইন সচিবের নিয়োগ বৈধতা রিটের চূড়ান্ত শুনানি ১৭ আগস্ট আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে জারি করা রুলের পরবর্তী ও চূড়ান্ত শুনানি হবে আগামী ১৭ আগস্ট। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী এবং জয়নুল আবেদিন। এছাড়া আইন সচিবের পক্ষে শুনানি করেন ইউসুফ হোসেন হুমায়ুন, আব্দুল বাসেত মজুমদার এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
এর আগে গত ৮ আগস্ট আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে হাইকোর্টের একই বেঞ্চ রুল জারি করেন। একই সঙ্গে তার যোগদানপত্র গ্রহণের আদেশ কেন বেআইনি হবে না তাও জানতে চাওয়া হয়েছে।
গত ৭ আগস্ট আইন সচিব আবু সালেহ এস কে মো. জহিরুল হককে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। এই সচিব হিসেবে ওইদিনই তার চাকরির মেয়াদ শেষ হয়। এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অবসর উত্তর ছুটি বাতিল করে দুই বছরের জন্য তাকে ওই পদে নিয়োগ দেয় সরকার। এই নিয়োগের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে রিট করেন আইনজীবী আশরাফুজ্জামান।

/এমটি/জেএইচ/
আরও পড়ুন-

আইন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ কেন অবৈধ নয়: হাইকোর্ট

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের