বিস্ফোরণে ধসে পড়েছে ওলিও’র একাংশ, ব্যাপক গোলাগুলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৭, ১০:০৪ আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ১০:৪০

জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা রাজধানীর পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালের পুরনো ভবনে বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে ভবনের চারতলার একাশং ধসে পড়েছে। মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।

হোটেলে বিস্ফোরণ এসময় প্রায় ২০/২৫ রাউন্ড গুলির শব্দও পাওয়া যায়। এখন পরিস্থিতি থমথমে রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বর্তমানে ভবনের ধ্বংসস্তূপ পরিস্কারের কাজ করছেন।

সিটিটিসি সূত্র জানায়, হোটেলের মধ্যে থাকা ব্যক্তি ট্রলিবোমার বিস্ফোরণ ঘটিয়েছে। ১৫ আগস্টকে সামনে রেখে ৩২ নম্বরে হামলার উদ্দেশেই সে এখানে উঠেছিলো।
এর আগে সিটিটিসি’র একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছিল, হোটেলটির ভেতরে অন্তত একজন নব্য জেএমবির সদস্য রয়েছে। ওই সদস্য নব্য জেএমবির দক্ষিণাঞ্চলীয় কমান্ডার বলে ধারণা পুলিশের। 
হোটেলের এক কর্মকর্তা জানান, ওই রুমে যে ছিলো সে গত তিনদিন আগে সেখানে উঠেছিলো। তবে তিনি তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় বিস্তারিত জানাতে পারেননি।
আরও পড়ুন: জঙ্গি আস্তানা সন্দেহে হোটেল ওলিও ঘেরাও

/এনএল/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জেডি, হাবিবি’: ইতিহাস গড়ে ট্রাম্প-ভ্যান্সকে এল-সাইয়েদের খোঁচা
‘জেডি, হাবিবি’: ইতিহাস গড়ে ট্রাম্প-ভ্যান্সকে এল-সাইয়েদের খোঁচা
পাহাড়ে ‘বিচার’, জঙ্গলে পড়ে রইলো দুই জনের লাশ
পাহাড়ে ‘বিচার’, জঙ্গলে পড়ে রইলো দুই জনের লাশ
সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের মানুষের সংঘর্ষে আহত ৩০
সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের মানুষের সংঘর্ষে আহত ৩০
মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী
মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত