এস কে সিনহার চিঠির কারণেই সুপ্রিম কোর্টের বিবৃতি: ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৭, ১৮:৫৩আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৯:০০

সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটি নেওয়া, বিদেশ যাওয়ার সময় তার দেওয়া চিঠি ও বক্তব্যের ভিত্তিতেই সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বিবৃতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। তিনি বলেন, ‘বিচারপতি এস কে সিনহা অস্ট্রেলিয়ার যাওয়ার আগে সাংবাদিকদের কাছে ওই চিঠি না দিলে আজকের এ পরিস্থিতি তৈরি হতো না। তার ওই বক্তব্যের কারণে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে এ বিবৃতির প্রয়োজন ছিল।’

সোমবার (১৬ অক্টোবর) সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে বিকালে অনুষ্ঠিত ফুল কোর্ট সভায়  আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের তিনি এই তথ্য জানান।

 সোবার বিকাল চারটা থেকে শুরু হয়ে প্রায় পৌনে এক ঘণ্টাব্যাপী সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হয়। সভায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার (১৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) স্বাক্ষরিত এক নোটিশে ওই ফুল কোর্ট সভার বিষয়টি জানানো হয়।

উল্লেখ্য, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা শুক্রবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে অস্ট্রেলিয়া যাওয়ার আগে সাংবাদিকদের হাতে একটি চিঠি দেন। ওই চিঠির পরিপ্রেক্ষিতে পরদিন শনিবার বিবৃতি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। বিবৃতিতে প্রধান বিচারপতির বিরুদ্ধে অর্থপাচারসহ ১১টি অভিযোগ ও সঙ্গে আপিল বিভাগের পাঁচ বিচারপতি বিচার কাজে না বসার কারণ উল্লেখ করা হয়।

/এজেডকে/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের