মুগদায় খালে পড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৭, ১৫:২১আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১৭:৩০

লাশ উদ্ধার রাজধানীর মুগদায় মদিনাবাগ খালে পড়ে নিখোঁজ তিন বছরের শিশু হৃদয়ের লাশ উদ্ধার করা হয়েছে। গত ১৫ অক্টোবর সাঁকো থেকে খালে পড়ে নিখোঁজ হওয়ার ছয় দিন পর শনিবার (২১ অক্টোবর) শিশুটির মৃতদেহ পাওয়া গেলো। 

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সালাউদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। খালের ময়লার নিচে লাশটি পাওয়া যায়। তিনি বলেন, ‘শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকে প্রতিদিনই আমাদের উদ্ধার অভিযান চলছিল। তবে খালে প্রচুর ময়লা থাকায় অভিযান চালাতে সমস্যা হয়েছে। এরপরও চেষ্টা অব্যাহত ছিল। আজ লাশ পাওয়া গেলো।’

শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বলেও জানান মো. সালাউদ্দিন।

এর আগে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানিয়েছিলেন, শিশুটি বাঁশের ওপর দিয়ে খাল পার হতে গিয়ে নিচে পড়ে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার উদ্ধারে কাজ করছিলেন।

ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার বাংলা ট্রিবিউনকে জানান, ফায়ার সার্ভিসের ঢাকা ডিভিশনের সহকারী পরিচালক মাসুদুর রহমান আখন্দের নেতৃত্বে তাদের একটি দল শিশুটি নিখোঁজের দিন থেকে সার্বক্ষণিক নজরদারি রাখছিল।

শিশু হৃদয় নিখোঁজের ঘটনায় শুক্রবার (২০ অক্টোবর) তার মা রোজিনা বেগম বাদী হয়ে মান্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমাসসহ পাঁচ জনের নাম উল্লেখ করে মুগদা থানায় ফৌজদারি কার্যবিধির ৩০৪ ধারায় একটি মামলা দায়ের করেন। রোজিনা বেগম আরও অভিযোগ করেন, নিখোঁজের পরপর একমাত্র শিশু সন্তান হৃদয়কে উদ্ধারে ওয়াসা ও সিটি করপোরেশনকে জানানো হলেও তারা কোনও সহযোগিতা করেননি।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বাংলা ট্রিবিউনকে জানান, শিশু হৃদয়ের বাবা কামাল হোসেন পেশায় একজন রিকশাচালক। মুগদা থানা পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিস শিশুটিকে উদ্ধার করেছে। এর আগে শুক্রবার শিশুটির মা রোজিনা বেগম বাদী হয়ে যে মামলা করেছিলেন সেই মামলার ভিত্তিতেই ময়নাতদন্তের জন্য শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘শিশুটি বোনের সঙ্গে বাঁশের সাঁকো পার হতে গিয়ে পানিতে পড়ে যায়। তবে ওই খালটি ছিল নর্দমায় ভর্তি থাকায় আসামিরা দায় এড়াতে পারেন না।’

আরও পড়ুন- মুগদায় খালে পড়ে শিশু নিখোঁজ



/আরজে/জেইউ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম