মিরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৭, ১৮:০৫আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৮:০৭

 

মিরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ রাজধানীর মিরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীসহ তিন জন নিহত হয়েছেন। তারা হলেন, গোলাম কিবরিয়া (৪২), রাসেল আহমেদ (২৫) ও ওমর আলী (৩৫)। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। শাহআলী,  দারুসসালাম  ও  মিরপুর মডেল থানা পুলিশের  তিন উপ পরিদর্শক এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দারুসসালাম থানার উপ পরিদর্শক  (এসআই) আহাদুজ্জামান সুইট জানান, ‘কল্যাণপুরে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় মেঘনা পেট্রলিয়াম এর তেলবাহী  ট্রাকচাপায় গোলাম কিবরিয়া (৪২) নামে এক গার্মেন্টস ব্যবসায়ী নিহত হয়েছেন। খবর পেয়ে রাতেই তার লাশ উদ্ধার করা হয়। ট্রাকটি আটক করা গেলেও এর চালক পালিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’ তিনি আরও জানান, ‘গোলাম কিবরিয়া  কুষ্টিয়ার সদর উপজেলার মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে। পরিবার নিয়ে তিনি দারুস সালাম টোলারবাগে থাকতেন।’ 

এদিকে মিরপুর ১০ নম্বর সেকশনের ফায়ার সার্ভিসের ১নং গেইটের  সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. রাসেল আহমেদ (২৫) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

রাসেল ঝালকাঠি জেলার  রাজাপুর উপজেলার আরোয়া গ্রামের শাহেব আলীর ছেলে। পরিবারের সঙ্গে তিনি মধ্য পাইকপাড়ায় ৯০/১ নম্বর বাসায় থাকতেন।

এই প্রসঙ্গে মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম জানান, ‘শুক্রবার ভোরের দিকে ফায়ার সার্ভিস স্টেশনের ১ নম্বর গেটের সামনে গাড়ির ধাক্কা লেগে পড়ে ছিল রাসেলের লাশ। খবর পেয়ে স্বজনরা এসে লাশ শনাক্ত করেন।’

স্বজনদের বরাত দিয়ে এই কর্মকর্তা আরও জানান, ‘পরিবহন শ্রমিক হিসেবে কাজ করতেন রাসেল। একেক সময়ে একেক গাড়িতে চালকের সহযোগী হিসেবে কাজ করতেন।’

এছাড়া মিরপুরের হজরত শাহআলী মাজার ৩নং গেটের সামনের বালুরমাট থেকে বৃহস্পতিবার ওমর আলী (৩৫) নামে  এক টেম্পু চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য শুক্রবার ঢামেক মর্গে পাঠিয়েছে পুলিশ।

শাহআলী থানার উপ পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র দেবনাথ জানান, ‘ওমর আলী শাহআলী মাজার এলাকায় থেকে টেম্পু চালাতো। ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। এদিকে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নিহতের বাম পায়ের হাঁটুর নিচে  জখম, বুকে, ডান হাতের কব্জিতে কালো দাগ রয়েছে। মাথার পেছনে বামপাশে কালো দাগ রয়েছে। তার কোনও লোকজন পাওয়া যায়নি।’

 

/এআইবি/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক