২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: জঙ্গি সাঈদের পক্ষে যুক্তিতর্ক শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২২আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৩



 জঙ্গি নেতা মাওলানা আবু সাঈদ ওরফে ডা. জাফর ওরফে বাচ্চুর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী। সোমবার (৫ জানুয়ারি) সাঈদকে নির্দোষ দাবি করে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ঢাকার দ্রুত বিচার আদালত-১-এ অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, ‘আবু সাঈদ সম্পূর্ণ নির্দোষ। তাকে ফাঁসানো হয়েছে।’মাওলানা সাঈদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন তিনি। পরে এ মামলার অন্য আসামি রুহুল আমিন ওরফে উজ্জ্বল ওরফে রতনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন অ্যাডেভোকেট মোহাম্মদ আলী।
রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারের সামনে গণপূর্তের পুরাতন একটি ভবনে অবস্থিত ঢাকার দ্রুত বিচার আদালত-১-এর বিশেষ এজলাসে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার কার্যক্রম চলছে। সোমবার দুপুর সাড়ে ১১টায় বিচারক শাহেদ নূর উদ্দিন এজলাসে বসলে আদালতের কার্যক্রম শুরু হয়। এরপর মামলার অন্যতম আসামি জঙ্গি নেতা মাওলানা আবু সাঈদের পক্ষে চতুর্থ দিনের মতো আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী। দুপুর সোয়া ১টায় মাওলানা সাঈদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন তিনি।
পরে এ মামলার অন্য আসামি জঙ্গি রুহুল আমিন ওরফে উজ্জ্বল ওরফে রতনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী। জঙ্গি উজ্জ্বল ওরফে রতন ভারতে ক্রসফায়ারে নিহত হয়েছে দাবি করে তিনি একটি জাতীয় দৈনিকের সংবাদের কপি আদালতের কাছে তুলে ধরেন। তিনি বলেন, ‘রুহুল আমিন আর উজ্জ্বল ওরফে রতন এক ব্যক্তি নন। এছাড়া মাগুরার রতন আর ঝিনাইদহের রতন একই ব্যক্তি কিনা, সেটাও আদালতে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ।’
এ মামলায় গ্রেফতার দেখানোর আগে দীর্ঘদিন রতনকে অবৈধভাবে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে রেখেছে দাবি করে অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, ‘রুহুল আমিন একজন নিরীহ ব্যক্তি। তিনি পরিস্থিতির শিকার। তাছাড়া রুহুল আমিন ঝিনাইদহের কিনা সেটাও প্রমাণে ব্যর্থ হয়েছেন তদন্ত কর্মকর্তা। তাই এই আসামি মামলা থেকে বেকসুর খালাস পাবেন।’ তার যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত থাকা অবস্থায় দুপুর ২টা ৩০ মিনিটের সময় আদালতের কার্যক্রম মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি করেন বিচারক শাহেদ নূর উদ্দিন।
মঙ্গলবারও (৬ জানুয়ারি) আসামি উজ্জ্বল ওরফে রতনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী। এছাড়া তিনি এ মামলার আসামি মাজেদ ভাট ওরফে ইউসুফ ভাট ও আবদুল মালেকের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবেন।
বিচার কার্যক্রম চলার সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, আবু আবদুল্লাহ ভুঞা ও আকরাম উদ্দিন শ্যামল প্রমুখ।

/জেইউ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের