খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে আপিলের সিদ্ধান্ত দুদকের: অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৭

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম (ফাইল ছবি) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারিক আদালত। তার সাজা বৃদ্ধি চেয়ে উচ্চ আদালতে আপিল করা হবে কিনা জানতে চাওয়া হয় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে। তিনি বলেছেন, ‘দুর্নীতি দমন কমিশন (দুদক) রায়ের অনুলিপি চেয়ে আবেদন করেছে। সেই রায়ের কপি হাতে পেলে তারাই পরবর্তী সিদ্ধান্ত নেবে।’
রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি ভবনের নিজ কার্যালয়ে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলেন মাহবুবে আলম। খালেদা জিয়া সাজা বৃদ্ধির বিষয়ে তখনই ওই মন্তব্য করেন তিনি। 
কারাদণ্ড হওয়ার কারণে খালেদা জিয়া আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘রায়ের কপি পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্ট।’
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হয় ৮ ফেব্রুয়ারি। এতে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে মামলার অন্য আসামি তার বড় ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচজন পেয়েছেন ১০ বছরের সশ্রম কারাদণ্ড। পাশাপাশি তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা করে জরিমানাও হয়েছে।

/বিআই/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের