রাজধানীর ক্যান্টনমেন্টের পাশে কালশী রোডে গাছে ঝুলন্ত অবস্থায় এক নারীর (২১) মৃতদেহ উদ্ধার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে লাশটি উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেছেন।
ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওই নারীর প্রতিবেশী হোসেন আলী জানান, শুক্রবার ভোরে ক্যান্টনমেন্ট থানার কালশী রোডের রাস্তার পাশে বরই গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সেখান থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওই নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে স্বামীর নাম খলিলুর রহমান। দক্ষিণ মানিকদী মাদ্রাসারোড মসজিদের পাশে তার বাসা বলে জানা গেছে।








