খালেদা জিয়ার মামলার নথির বিষয়ে সরকারকে হস্তক্ষেপ না করার অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৮, ২২:১৯আপডেট : ০৪ মার্চ ২০১৮, ২২:২০

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নথি উচ্চ আদালতে পাঠানোর ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে হস্তক্ষেপ না করার অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রবিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন জয়নুল আবেদীন বলেন, ‘বিচারিক আদালতের রায়ে বেগম জিয়ার পাঁচ বছরের সাজা দেওয়া হলে আমরা আপিল করি। সেই শুনানি শেষে আদালত বলেছেন যেহেতু এরইমধ্যে আমরা এ মামলার নথি তলব করেছি তাই আগে নথি আসুক, তারপর আমরা জামিনের বিষয়ে আদেশ দেবো। ওই আদেশের পর আমরা তিনজন আইনজীবী নিযুক্ত রেখেছি নথির বিষয়ে খোঁজ-খবর রাখার জন্য এবং নথি কিভাবে দ্রুত আনা যায়। আমরা মনে করেছিলাম বিচারিক আদালতের নথি হাইকোর্টে আসতে দেরি হবে না। কিন্তু সরকারের হস্তক্ষেপে নথি পাঠাতে নিম্ন আদালত বিলম্ব করছে।’

সরকারের কয়েকজন মন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের এক বক্তব্যের সমালোচনা করে জয়নুল আবেদীন বলেন, “সরকারি লোকেরা ও অ্যাটর্নি জেনারেল বলেন, ‘খালেদা জিয়া তার আইনজীবীদের জন্য কারাগারে।’ এটা দুঃখজনক। আমি বলছি, আমাদের মধ্যে কোনও সমন্বয়হীনতা নেই।”

এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান, অ্যাডভোকেট রায়হান বিশ্বাস প্রমুখ।

/বিআই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের