জাফর ইকবালের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৮, ২৩:২০আপডেট : ০৪ মার্চ ২০১৮, ২৩:২৮

ড. মুহম্মদ জাফর ইকবালের নিরাপত্তায় নিযোজিত দুই পুলিশ সদস্য ব্যস্ত মোবাইলে খ্যাতিমান লেখক ও শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যের মধ্যে দুই জনকে প্রত্যাহার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও গণমাধ্যমে প্রকাশিত ছবিতে হামলার আগে যে দু’জন পুলিশ সদস্যকে মোবাইলে ব্যস্ত থাকতে দেখা গেছে, তাদের প্রত্যাহার করা হয়। তবে এই দুই পুলিশ সদস্যের নাম জানা যায়নি। সিলেট মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আব্দুল আহাদ এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘দুই জনকে প্রত্যাহার করা হয়েছে। হামলার সময় তারা দায়িত্বে অবহেলা করেছেন কিনা, তা তদন্ত করে দেখা হবে।’

সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা বলছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হওয়ায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। হামলার সময়ের  একাধিক ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এসব বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের পাশাপাশি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে কোনও গাফিলতি ছিল কিনা, তাও তদন্ত করে দেখা হবে।

তবে এসএমপির একজন কর্মকর্তা বলেন, ‘ভিডিও ফুটেজে দেখা গেছে, হামলা চেষ্টার সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা হামলাকারীকে থামানোর চেষ্টা করছেন। হামলাকারীকে থামাতে গিয়ে এক পুলিশ সদস্য আহতও হয়েছেন। এছাড়া পরে নিরাপত্তায় নিয়োজিত চার পুলিশ সদস্য হামলকারীকে গণপিটুনি থেকে রক্ষা করেছেন। না হলে গণরোষে হামলাকারী ফয়জুল্লাহ মারা যেতে পারতো।

/এনএল/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের