হাইকোর্টে পৌঁছেছে খালেদা জিয়ার মামলার নথি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৮, ১২:৪৭আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৩:২৮

হাইকোর্টে নেওয়া হচ্ছে নথি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার মূল নথি হাইকোর্টে নিয়ে যাওয়া হয়েছে। বেলা ১২টা ৫৬ মিনিটে হাইকোর্টে নথি পৌঁছায়। নিয়ম অনুসারে হাইকোর্টের সংশ্লিষ্ট সেকশনে নথি জমা করা হবে। এর আগে ঢাকা বিশেষ জজ-৫ এর বিচারক আখতারুজ্জামানের আদালত থেকে নথি হাইকোর্টে নেওয়া হয়।

ঢাকা বিশেষ জজ-৫ এর বেঞ্চ সহকারী (পেশকার) মোকাররম হোসেন বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন।

হাইকোর্টে পৌঁছেছে মামলার নথি

তিনি বলেন, ‘উচ্চ আদালতের আদেশ অনুযায়ী আজকে জিয়া অরফানেজ মামলার মূল নথি হাইকোর্টে পাঠানো হবে। এর আগে ২২ ফেব্রুয়ারি উচ্চ আদালতে নথি পাঠানোর আদেশ দিলেও আমাদের কাছে আদেশ এসে পৌঁছেছে ২৫ ফেব্রুয়ারি। সে মোতাবেক ১৫ দিনের মধ্যে  নথি পাঠানো হচ্ছে।’

এর আগে ২২ফেব্রুয়ারি জামিন বিষয়ে উচ্চ আদালতে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। আদালত শুনানি শেষে নিম্ন আদালতের নথি তলব করেন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার ৫ বছর কারাদণ্ড এবং তার বড় ছেলে তারেক রহমানসহ ৫ আসামিকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত। রায়ের পরই খালেদা জিয়াকে পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

/টিএইচ/বিআই/এসটি/ চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের