নিখোঁজের দু’দিন পর কিশোরের লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৮, ২৩:৩৭আপডেট : ১৯ মার্চ ২০১৮, ২৩:৩৭

লাশ উদ্ধার রাজধানীর খিলগাঁওয়ে নিখোঁজের দুই দিন পর আমিনুল ইসলাম (১৮) নামে মাদকাসক্ত এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য সোমবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই কিশোরের লাশ মর্গে পাঠিয়েছে খিলগাঁও থানা পুলিশ।
পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন পরিবারের বরাত দিয়ে জানান, আমিনুল মাদকাসক্ত, সে গত ১৭ মার্চ সকাল সাড়ে ১১টায় বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। পরে আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে খিলগাঁও তিলপাপাড়া এলাকার ২২ নম্বর রোডের একটি ৫ তলা ভবনের পশ্চিম পাশে গ্রিলের ছাউনির ওপর পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের সংবাদ পেয়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহতের বাবার বরাত দিয়ে ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমিনুল মাঝেমধ্যেই বাসায় ফিরতো না। ধারণা করা হচ্ছে, ওই বাসার চিলেকোঠা থেকে পড়ে গিয়ে সে মারা গেছে। এ ছাড়াও অন্যকোনও কারণ রয়েছে কিনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।’
আমিনুল ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কুচুরি গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। বর্তমানে খিলগাঁওয়ের কাজল কমিশনারের গলির পেছনের একটি টিনসেট বাড়িতে পরিবারের সঙ্গে থাকতো সে।

/এআইবি/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম