গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদকসহ ৭ জন কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৮, ১৮:৩৩আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ২০:১৬

তৈরি পোশাক শিল্প কর্মচারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সাধারণ সম্পাদকসহ সাত জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (১ এপ্রিল) ঢাকার মহানগর হাকিম মিজানুর রহমানের আদালত এই আদেশ দেন। একই সঙ্গে সংগঠনটির সভাপতি মন্টু ঘোষকে দশ হাজার টাকা মুচালেকায় জামিন দিয়েছেন আদালত।

টিইউসির সাধারণ সম্পাদক জলি তালুকদার আদালতের রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুর রহমান এই তথ্য জানান। তিনি বলেন, সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৮ জন আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত একজনকে জামিন দিয়ে বাকি সাত জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

কারাগারে যাওয়া আসামিরা হলেন- টিইউসির সাধারণ সম্পাদক জলি তালুকদার, সাংগঠনিক সম্পাদক খায়রুল কবির মিন্টু, আন্তর্জাতিক সম্পাদক মঈন উদ্দিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য সাদেকুর রহমান রহমান শামীম, টিইউসির গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জালাল হাওলাদার, সাভার আশুলিয়া শাখার সভাপতি লুৎফর রহমান আকন্দ এবং টিইউসির কেন্দ্রীয় সদস্য মো. শাহজাহান।

অভিযোগ থেকে জানা যায়, গত ৩১ জানুয়ারি বিজিএমইএর কর্মচারীদের হত্যার চেষ্টা করা হয়েছে— এমন অভিযোগ এনে বিজিএমইএর অতিরিক্ত সচিব (প্রশাসন) মেজর (অব.) রফিকুল ইসলাম গত ১ ফেব্রুয়ারি রমনা থানায় ১২ জনকে আসামি ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

/টিএইচ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের