বিএনপি নেতাদের সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলেন দুদক চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৮, ১৯:২২আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১৯:৩০

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ (ফাইল ছবি) বিএনপির শীর্ষ আট নেতার সন্দেহজনক ১২৫ কোটি টাকার ব্যাংকিং লেনদেন তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে বিএনপির নেতাদের সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বিএনপির আট নেতার সন্দেহজনক লেনদেনের অভিযোগ অনুসন্ধান প্রসঙ্গে মঙ্গলবার (৩ এপ্রিল) বিকালে দুদক কার্যালয়ে তিনি বলেন, ‘অভিযোগ এসেছে। তদন্ত শেষে সবকিছু জানা যাবে।’
দুদক চেয়ারম্যানের ভাষ্য, ‘কারও প্রতি অন্যায় হবে তা আমরা চাই না। যে কারও বিরুদ্ধে অভিযোগ এলেই আমরা তদন্ত করি। আমার বা আপনার বিরুদ্ধে অভিযোগ এলেও তদন্ত হবে।’
যোগ করে ইকবাল মাহমুদ বলেন, ‘রাজনৈতিক নেতারা কে কী বলছেন, তা তাদের ব্যাপার। রাজনৈতিক ব্যাপারে আমার কোনও বক্তব্য নেই। তাছাড়া কারও প্রতিক্রিয়া দিয়ে তো দেশ বা কোনও প্রতিষ্ঠান চলতে পারে না। আমরা নিজেদের বিদ্যা-বুদ্ধি ও অভিজ্ঞতা দিয়ে কাজ করি।’
নির্বাচনকে সামনে রেখে ইস্যু তৈরি করতে এমন অভিযোগ আনা হয়েছে— বিএনপি নেতাদের এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমাদের কাছে নির্বাচন কোনও ইস্যু নয়। নির্বাচন যাদের কাছে ইস্যু, বিষয়টি তাদের কাছে জিজ্ঞাসা করেন। আমাদের কাছে সব বছরই সমান বছর। সব দিনই সমান দিন। আমাদেরকে কি আপনারা বেশি উত্তজিত বা অতি উৎসাহী হতে কখনও দেখেছেন? আমরা সবসময় সমানভাবে কাজ করে যাই।’
সোমবার (২ এপ্রিল) দুদকের উপ-পরিচালক ঋত্বিক সাহা স্বাক্ষরিত একটি চিঠিতে বিএনপির শীর্ষ আট নেতার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানানো হয়। ব্যাংকে সন্দেহজনক লেনদেন ছাড়াও তাদের বিরুদ্ধে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগও রয়েছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।

অভিযুক্ত বিএনপির নেতারা হলেন— স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, দলের সহ-সভাপতি আবদুল আউয়াল মিন্টু ও এম মোর্শেদ খান, যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও নির্বাহী সদস্য তাবিথ আউয়াল।

/আরজে/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের