ট্রাফিক আইন অমান্যের বিরুদ্ধে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৮, ১৫:০৬আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৫:০৯

কাওরান বাজারে ভ্রাম্যমাণ আদালত বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও ট্রাফিক আইন অমান্যের বিরুদ্ধে রাজধানীর কাওরান বাজারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুর ১টায় কাওরান বাজার মোড় ও সেখানকার পাতাল সড়কের মুখে এই অভিযান শুরু হয়।

ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাজধানীতে প্রায়ই চালকরা বেপরোয়া গতিতে গাড়ি চালায়। তাদের মধ্যে ওভার টেকিংয়ের প্রবণতা দেখা যায়। এতে অনেকে হাত হারাচ্ছে, অনেকের প্রাণহানিও হচ্ছে। মূলত ট্রাফিক আইন অমান্য করে যারা বেপরোয়া গতিতে গাড়ি চালায়, আমরা তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি।’
গত ৩ এপ্রিল দুপুরে রাজধানীর কাওরান বাজারে সার্ক ফোয়ারার সামনে দুই বাসের চাপায় রাজীবের শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় প্রথমে তাকে পান্থপথের শমরিতা হাসপাতালে নেওয়া হয়। পরে ৪ এপ্রিল বিকালে উন্নত চিকিৎসার জন্য তিনি ভর্তি হন ঢামেক হাসপাতালে। গণমাধ্যমে খবরটি ছবিসহ ছাপা হলে দেশজুড়ে শুরু হয় তোলপাড়। ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১৭ এপ্রিল দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে মারা যান রাজীব। তার বয়স হয়েছিল ২২ বছর। 

/এসজেএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম