হঠাৎ পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীরা চড়াও কেন? (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৮, ২২:৪৩আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ২৩:০৬










বিএনপির বিক্ষোভ থেকে পুলিশকে লক্ষ্য করে ঢিল (ছবি-সংগৃহীত) রাজধানীর পুরানা পল্টনে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করতে গিয়ে পুলিশের ওপর হঠাৎ চড়াও হয়েছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, অনুমতি ছাড়া সড়কে বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এতে বিএনপির নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেনকে লক্ষ্য করেও তাদের ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা গেছে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশের অন্তত ৭-৮ জন সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।



বিএনপির বিক্ষোভ থেকে পুলিশকে লক্ষ্য করে ঢিল (ছবি-সংগৃহীত) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোমবার দপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিল থেকে বিএনপির ১০-১২ জন নেতাকর্মীকে আটক করা হয়।

বিএনপির বিক্ষোভ থেকে পুলিশকে লক্ষ্য করে ঢিল (ছবি-সংগৃহীত) পুলিশ কর্মকর্তারা বলছেন,বিএনপি নেতাকর্মীরা দৈনিক বাংলা এলাকায় বিক্ষোভের নামে গাড়ি ভাঙচুর শুরু করে। এসময় তাদের সড়ক থেকে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়। কিন্তু বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এমনকি মতিঝিল বিভাগের ডিসি আনোয়ার হোসেন লক্ষ্য করেও কাছ থেকে ইট ছুঁড়ে মারে। ইটটি তার উরুতে গিয়ে লাগে। পরে ধাওয়া করে ওই যুবককে আটক করা হয়।

বিএনপির বিক্ষোভ থেকে পুলিশকে লক্ষ্য করে ঢিল (ছবি-সংগৃহীত) ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন বলেন,‘গণমাধ্যমে একটা ছবি প্রকাশ হয়েছে যে,এক যুবককে চ্যাংদোলা করে নেয়া হচ্ছে। কিন্তু এই ঘটনার আগে ওই যুবক খুব কাছ থেকে আমার মাথা লক্ষ্য করে ইট মেরেছিল। আমি অল্পের জন্য বেঁচে যাই। ইটটি আমার হাঁটুর একটু ওপরে লাগে। আমি সঙ্গে সঙ্গে তাকে ধাওয়া দিলে আমার বডিগার্ড তাকে ধরে ফেলে।’

বিএনপির বিক্ষোভ থেকে পুলিশকে লক্ষ্য করে ঢিল (ছবি-সংগৃহীত) পুলিশের একজন কর্মকর্তা বলেন, কোনও ঘটনার আগে-পরে আরও কিছু ঘটনা থাকে। কিন্তু সবসময় পুলিশের বিরুদ্ধে যায় এমন ঘটনাগুলোই ফোকাস করা হয়। সোমবার দুপুরে পল্টনের বিএনপি নেতাকর্মীদের পুলিশের ওপর হঠাৎ চড়াও হওয়ার ঘটনাটিতেও এরকম হয়েছে।


এদিকে পুলিশের অভিযোগ প্রসঙ্গে জানতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মিছিল থেকে তো সাংবাদিকদেরও আটক করা হয়েছে। তারা কি পুলিশকে ইট ছুঁড়েছিল? তাহলে তাদের কেন আটক করা হলো। বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়নি। বরং পুলিশ তাদের ওপর চড়াও হয়েছে। তাদের অপকর্ম ঢাকতে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে।’


 

 



 



 



/এনএল/এএইচআর/এনআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের