শাহজালাল বিমানবন্দরে ৯ কেজি স্বর্ণ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৮, ১৮:৩৫আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১৮:৪৬

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৯ কেজি ২৮০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। বৃহস্পতিবার দুপুরে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় এসব স্বর্ণ উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করতে যায়নি।

উদ্ধার করা স্বর্ণ ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বলেন, ‘শাহজালালে বৃহস্পতিবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ৭২) দুবাই-চট্টগ্রাম-ঢাকা-নেপাল-ঢাকা ফ্লাইট থেকে ৮০টি স্বর্ণবার জব্দ করা হয়েছে। বিমানের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় সেগুলো পাওয়া যায়।’

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের একটি দল তল্লাশিকালে পরিত্যক্ত অবস্থায় সিট নম্বর ১৯বি, ১৯ সি-এর সিটের নিচ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করে। বারগুলো কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় পাওয়া যায়, যা পরবর্তীতে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে বের করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৬৪ লাখ টাকা। এই ঘটনায় শুল্ক আইন ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/সিএ/এমও/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের