বেসিক ব্যাংক দুর্নীতি মামলার সব তদন্ত কর্মকর্তাকে হাইকোর্টে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৮, ১৪:০৬আপডেট : ২৩ মে ২০১৮, ১৫:৩৮

বেসিক ব্যাংক

বেসিক ব্যাংক দুর্নীতি মামলার সব তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। মামলাগুলোর সব নথি নিয়ে আগামী ৩০ মে বুধবার তাদের হাজির হতে বলেছেন আদালত।

আজ বুধবার (২৩ মে) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান।

পরে খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘বেসিক ব্যাংকের অন্তত ৫৬ মামলার মধ্যে কয়েকটি মামলার আসামি ফজলুস সোবহান, শিপার আহমেদসহ কয়েকজনের জামিন শুনানিতে দুর্নীতি দমন কমিশনের তদন্ত কর্মকর্তা সৈয়দ ইকবালসহ সব মামলার তদন্ত কর্মকর্তাকে আগামী বুধবার (৩০ মে) হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত।’

এর ফলে ওইসব তদন্ত কর্মকর্তার মামলাগুলোর নথিসহ নির্ধারিত দিনে আদালতে হাজির হতে হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১২ সালের মধ্যে বেসিক ব্যাংকের গুলশান, দিলকুশা ও শান্তিনগর শাখায় মোট সাড়ে তিন হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটে। এ ঘটনাটি বাংলাদেশ ব্যাংক ও দুদক পৃথকভাবে অনুসন্ধান করে। এরপর ২০১৫ সালের সেপ্টেম্বরে ব্যাংকটির ঋণ জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ৫৬টি মামলা করে দুদক। মামলায় বেসিক ব্যাংকের ২৬ জন কর্মকর্তাসহ মোট ১৫৬ জনকে আসামি করা হয়। ব্যাংক কর্মকর্তার বাইরে অন্য আসামিরা ঋণগ্রহীতা প্রতিষ্ঠান ও ব্যাংক নিরীক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।

আরও পড়ুন-

বেসিক ব্যাংকে কারসাজি চলছেই

জনগণের করের টাকায় বেসিক ব্যাংক বাঁচানোর চেষ্টা

/বিআই/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী