ভিকারুননিসায় অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি কেন, জানতে চায় মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৮, ০৩:৫৮আপডেট : ২৮ মে ২০১৮, ১২:৪৯

ভিকারুননিসা নূন স্কুল নীতিমালা অমান্য করে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি কেন করা হয়েছে, তা জানতে চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার (২৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে আগামী ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত আদেশে বলা হয়, মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে ‘শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০১৭’ অনুযায়ী ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে এন্ট্রি শ্রেণিতে আসন শূন্য থাকাসাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হয়। কিন্তু ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে ২০১৮ শিক্ষাবর্ষে নীতিমালার ব্যত্যয় ঘটিয়ে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে কেন অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা হলো, তার জবাব আগামী ১৫ দিনের মধ্যে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

/এসএমএ/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের