রিটকারীকে ঢাকেশ্বরী মন্দিরের সেবায়েত নিয়োগ কেন নয়: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০১৮, ১৮:০৪আপডেট : ০৪ জুন ২০১৮, ১৮:০৮

রিটকারীকে ঢাকেশ্বরী মন্দিরের সেবায়েত নিয়োগ কেন নয়: হাইকোর্ট ঢাকেশ্বরী মন্দিরে অগ্রাধিকার ভিত্তিতে রিট আবেদনকারী পল্টন কুমার দাসকে সেবায়েত হিসেবে নিয়োগ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তিন সপ্তাহের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিটের প্রাথমিক শুনানি শেষে  সোমবার (৪ জুন) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। 

পরে খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘উচ্চ আদালতের এক  নির্দেশে ১৯৯৯ সালে ঢাকেশ্বরী মন্দিরে প্রদীপ কুমার চক্রবর্তী প্রধান সেবায়েত হিসেবে নিয়োগ পেয়েছিলেন। পরে আপিল বিভাগের রায়েও সে নির্দেশনা বহাল ছিল। ’ তিনি আরও বলেন, ‘ভারতে সেবায়েত নিয়োগ সংক্রান্ত ১৯৬৭ সালের একটি মামলার রায়ের আলোকে আমাদের সর্বোচ্চ আদালতের নির্দেশে ১৯৯৯ সালের ৯ মে প্রদীপ কুমার চক্রবর্তী সেবায়েত হিসেবে নিয়োগ পেয়েছিলেন।ভারতের ওই রায়ে বলা আছে, মন্দিরে জামিদানকারী অথবা জমিদানকারীর বংশধরেরা সেবায়েত নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।এরপরও সেবায়েত নিয়োগ দেওয়া হয়নি।’

মামলার নথি অনুযায়ী—রিটকারী পল্টন কুমার দাসের ঠাকুর দাদা সুধীর কুমার দাসও ঢাকেশ্বরী মিন্দিরে জমি দিয়েছিলেন। সিএস রেকর্ড অনুযায়ী মন্দিরের ৫ শতাংশ জমি সুধীর দাসের নামে। সে হিসেবে সেবায়েত হিসেবে রিটকারী পল্টন কুমার দাস অগ্রাধিকার পাওয়ার কথা। কিন্তু গত বছরের ১৯ ফেব্রুয়ারি ঢাকেশ্বরী মন্দিরের প্রধান সেবায়েত প্রদীপ কুমার চক্রবর্তীর মৃত্যুর পর থেকে ঢাকেশ্বরী মন্দিরে আর কোনও সেবায়েত নেই। বলা যায়, মন্দিরটি অভিভাবক শূন্য। প্রয়াত সেবায়েতের দুই ছেলের দু’জনই ভারতের নাগরিক। ফলে তাদের পক্ষে এ মন্দিরের সেবায়েতের দায়িত্ব নেওয়াও সম্ভব নয়।

রিটকারী পল্টন দাস সাংবাদিকদের বলেন, গত বছর প্রধান সেবায়েতের মৃত্যুর পর মন্দির রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনার জন্য প্রধান সেবায়েতের স্ত্রীসহ ৯ সদস্যের একটি কমিটি ঢাকার যুগ্ম জেলা জজ আদালত-৪ থেকে অনুমতি নেয়। কিন্তু সংক্ষুব্ধ পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জুলাই হাইকোর্ট সে কমিটির কার্যক্রম স্থগিত করেন।’ তিনি আরও বলেন, ‘প্রায় দেড় বছরে ঢাকেশ্বরী মন্দিরে নানা অনিয়ম, অব্যবস্থাপনার খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে। প্রকাশিত এসব খবর যুক্ত করে সেবায়েত প্রার্থী হিসেবে গত মাসে হাইকোর্টে রিট আবেদন করি। সে রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (৪ জুন) আদালত রুল জারি করেন।’

 

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের