কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুকসহ তিনজন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৮, ১৪:০৬আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৫:৪৪

রিমান্ডে নেওয়া দু'জনকোটা সংস্কার আন্দোলনের সময় নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ করা দুই মামলায় সাধারণ ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানসহ তিনজনের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অপর দুজন হলেন, জসিম উদ্দিন ও মশিউর।

মঙ্গলবার (১০ জুলাই) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক আব্দুল আল মাসুদ এই আদেশ দেন।

মামলায় অপর এক আসামি তরিকুল ইসলামের পরীক্ষা থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি। তাই তার রিমান্ড বিষয়ে শুনানির দিন ১৭ জুলাই ধার্য করেছেন আদালত।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

আসামিপক্ষের আইনজীবীরা তিনি বলেন, ‘আজ মঙ্গলবার আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিম ডিবি (পরিদর্শক) বাহাউদ্দিন ফারুকি দুটি মামলায় সাতদিন করে ১৪ দিন রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক প্রত্যকে মামলায় দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।’

এদিকে রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ব্যারিস্টার সারা হোসেন, শাহিদ রিজবি, জাহিদুর রহমান জাহিদ প্রমুখ। আর রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড বাতিলের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

প্রসঙ্গত, ৮ এপ্রিল রাত ১টার দিকে সহস্রাধিক বিক্ষোভকারী ভিসির বাসভবনে প্রবেশ করে। তারা মূল গেট ভেঙে ফেলে এবং দেয়াল টপকে বাসায় ঢুকে পড়ে। তারা হাতে থাকা রড, হকিস্টিক, লাঠি ও বাঁশ দিয়ে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড করে। এর পাশাপাশি পুলিশের কর্তব্যে বাধা দেয়। সরকারি চাকরিতে কোটা সংস্কারের নামে উসকানিমূলক বিবৃতিতে দিয়ে সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি করে। ওই ঘটনায় শাহবাগ থানার (উপ-পরিদর্শক) রবিউল ইসলাম বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।

/টিএইচ/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের