ঢামেকে দুই পক্ষের সংঘর্ষ: সাত সদস্যের তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৮, ১৮:৩৪আপডেট : ১১ জুলাই ২০১৮, ১৮:৫৯

ঢামেক (ছবি: সংগৃহীত) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ডিএমসি ডে উদযাপন অনুষ্ঠানে চিকিৎসক-শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে চিকিৎসক ও শিক্ষার্থী আহতের ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ দিনের মধ্যে বিষয়টির তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। বুধবার (১১ জুলাই) ঢামেকের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে মোবাইল ফোনে এ তথ্য জানান।

ঢামেকের অধ্যক্ষ বলেন, ‘গত রাতের ঘটনায় আমরা সাত সদস্যের একটি কমিটি করেছি। কমিটি বিষয়টি তদন্ত করবে। কারা দোষী, কতটুকু দোষী, সেটি দেখে কমিটি রিপোর্ট দেবে।’

আহতদের প্রসঙ্গে অধ্যক্ষ বলেন, ‘প্রথমে তিনজন চিকিৎসক হাসপাতালে ভর্তি হন। পরে আজ সকালে গিয়ে দেখি চার-পাঁচজন ছাত্রও আহত হয়েছেন। তারা চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি আছেন। তিন-চারজন অবজারভেশনে আছেন।’

সংঘর্ষের মূল কেন্দ্রে আসলে কারা ছিল, এ প্রসঙ্গে অধ্যক্ষ বলেন, ‘আল্টিমেটলি দেখা যাচ্ছে, একটি গ্রুপে শিক্ষার্থী, অন্য গ্রুপে চিকিৎসকরা ছিলেন। তবে, শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে এই মারামারির ঘটনাটি ঘটেনি।’

এ প্রসঙ্গে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি তো হাসপাতালের কোনও ঘটনা নয়। এটি কলেজের ঘটনা। এটা রাতে ঘটেছে। এখন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। সবকিছু ঠিক আছে।’

জানা গেছে, নেফ্রোলজি বিভাগের কনসালটেন্ট মোস্তাফিজুর রহমান রিজভী (৩৫) হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া আরও কয়েকজন চিকিৎসক ও শিক্ষার্থী অবজারভেশনে আছেন। এরমধ্যে চিকিৎসক হলেন ইউরোলজি বিভাগের রেজিস্ট্রার এইচ এম আফজালুল হক রানা (৩৮), নাক, কান ও গলা বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মারজুত (৩২)।

প্রসঙ্গত, ৭৩তম ডিএমসি'ডে উপলক্ষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দিনব্যাপী অনুষ্ঠান পালিত হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলার সময় সামনের সিটে বসা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মতবিরোধ হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

/এআইবি/টিওয়াই/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের