মানবতাবিরোধী অপরাধ: মুক্তাগাছার ৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৮, ১২:৫৫আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৩:০৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের মুক্তাগাছার আব্দুস সালাম (৭৫) সহ ৯ জনের বিরুদ্ধে ৮টি অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

হত্যা, গণহত্যাসহ মোট ৮টি অভিযোগ গঠন করা হয়েছে আসামিদের বিরুদ্ধে। আগামী ১১ সেপ্টেম্বর মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।  

অভিযুক্ত ৯ জনের মধ্যে ৭ জন কারাগারে রয়েছেন। তারা হলেন, আব্দুস সালাম (৭৫), সুরুজ আলী ফকির (৬২),জয়েন উদ্দিন (৬০),আব্দুর রহিম ওরফে নুরু বিএসসি (৬৭),জালাল উদ্দিন (৫৯), শমসের ফকির(৬৬) ও  রোস্তম আলী (৭০)। এছাড়াও ফজলুল হক (৫৯) ও সামসুল হক (৭০) এখনও পলাতক রয়েছেন।

রবিবার (১৫ জুলাই) চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর আবুল কালাম আজাদ। আর আসামিদের পক্ষে ছিলেন আব্দুস সোবহান তরফতার ও গাজী তামিম।

পরে প্রসিকিউটর আবুল কালাম আজাদ বলেন, ‘ময়মনসিংহের মুক্তাগাছার ৯ আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে মামলার সূচনা বক্তব্যের জন্য দিন ঠিক করে দিয়েছেন ট্রাইব্যুনাল।’

এর আগে ২০১৭ সালের ১৯ জুন ৯ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন। এরপর ওই অভিযোগ আমলে নিয়ে শুনানি করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল।

প্রসঙ্গত, গত বছরের ২৯ মার্চ ময়মনসিংহের মুক্তাগাছার এই ৯ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 

আসামিদের বিরুদ্ধে ময়মনসিংহের মুক্তাগাছা ও কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় একাত্তর সালে ১০১ জনকে হত্যা এবং ১২-১৩ জনকে আহত, এক নারীকে ধর্ষণ, শতাধিক বাড়িতে অগ্নিসংযোগসহ অপহরণ, আটক ও নির্যাতন এবং হত্যা ও গণহত্যার ৮টি অভিযোগ পাওয়া যায় তদন্ত সংস্থার প্রতিবেদনে।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের