পরীক্ষা দেওয়ার অনুমতি পেলেন কোটা সংস্কার আন্দোলনের নেতা সোহেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৮, ১২:১৫আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১২:২৬

কোটা সংস্কার আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের নেতা ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক সোহেল ইসলামকে কারাগার থেকে পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

সোহেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয়  সেমিস্টারের ছাত্র। বুধবার (১৮ জুলাই) থেকে তার পরীক্ষা শুরু হচ্ছে। এ পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি দিয়েছেন ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক গোলাম নবী। 

আদালতে সোহলের পক্ষে শুনানি করেন আইনজীবী জাহিদুল ইসলাম জাহিদ।

ভিসির বাড়িতে ভাঙচুর ও নাশকতা মামলায় গত ১১ জুলাই সোহেলকে গ্রেফতার করা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।পরে ঢাকা মহানগর হাকিম আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত,গত ৮ এপ্রিল রাত ১টার দিকে সহস্রাধিক বিক্ষোভকারী ভিসির বাসভবনে প্রবেশ করে। তারা মূল গেট ভেঙে এবং দেয়াল টপকে বাসায় ঢুকে পড়ে। রড, হকিস্টিক, লাঠি ও বাঁশ দিয়ে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড চালায়। পাশাপাশি পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়। রাস্তায় জনসংযোগ করে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটায়। এছাড়া সরকারি চাকরিতে কোটা সংস্কারের নামে উসকানিমূলক বিবৃতিতে দিয়ে সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি সাধন করে। ওই ঘটনায় শাহবাগ থানায়  (উপ-পরিদর্শক) রবিউল ইসলাম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের