সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের আগাম জামিনের রায় আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৮, ০৩:১৬আপডেট : ১৯ জুলাই ২০১৮, ০৩:১৮

আদালত দুর্নীতির অভিযোগে আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীনকে হাইকোর্টের দেওয়া আগাম জামিন দিয়ে জারি করা রুলের ওপর বৃহস্পতিবার রায় ঘোষণার দিন নির্ধারণ রয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ড. কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করবেন।

বুধবার (১৮ জুলাই) সন্ধ্যায় মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চত করেন। তিনি বলেন, ‘এর আগে গত ১০ জুলাই মামলাটিতে উভয়পক্ষের রুল শুনানি শেষ হয়। শুনানি শেষে মামলাটি রায় ঘোষণার জন্য ১৯ জুলাই দিন নির্ধারণ করা হয়। এর প্রেক্ষিত্রে মামলাটি সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় (কজলিস্ট) ৩ নম্বর ক্রমিকে রাখা হয়েছে।  

এর আগে ২০১০ সালের ২৫ অক্টোবর জয়নুল আবেদীনকে সম্পদের তথ্য বিবরণী চেয়ে একটি নোটিশ দেয় দুদক। একই বছরের ৩ নভেম্বর তিনি এ বিষয়ে দুদকে তথ্য জমা দেন। তার বিরুদ্ধে কোনও মামলা নেই। তারপরও একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মামলা না হলেও দুদক তাকে গ্রেফতার করতে পারে। এ পরিস্থিতিতে গ্রেফতারের আশঙ্কায় জয়নুল আবেদীন হাইকোর্ট থেকে আগাম জামিন নেন।

পরে ২০১৭ সালে জয়নুলের জামিনের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন জানায়। কিন্তু আপিল বিভাগ হাইকোর্ট বিভাগকে জয়নুলের জামিন প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন। সে অনুসারে দীর্ঘ এক বছর পর সে রুলের ওপর শুনানি গত ১০ জুলাই শেষ হয়। শুনানি শেষে মামলাটির রায়ের জন্য ১৭ জুলাই দিন নির্ধারণ করেন হাইকোর্ট।

/বিআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের